গণিতে কিছু নিয়ম এমন ভাবে মেনে চলে যে তা আমাদের কাছে যাদুর মত মনে হয়। এসব নিয়ম বা সূত্র খাটিয়ে আপনিও আপনার বন্ধুদের মাঝে হয়ে উঠতে পারেন গণিতের ছোট-খাট যাদুকর।
আমরা এর কিছু নমুনা দেখেছি আগের লেখাগুলিতে।
যেমনঃ
কিভাবে তিন সমান চার হয়??
আজব গণিত!!
এখন যে সূত্রগুলো দেখব সেগুলো অনেকটাই যাদুর মত।
এক নং যাদু
- ১ থেকে ১০ পর্যন্ত যেকোন একটি সংখ্যা চিন্তা করেন।
- সংখ্যাটির সাথে ২ গুণ করেন।
- গুণফলের সাথে ১০ যোগ করেন।
- এখন সেই যোগফলকে ২ দ্বারা ভাগ করেন।
- আপনি যে সংখ্যাটি চিন্তা করেছিলেন তা প্রাপ্ত ভাগফল থেকে বিয়োগ করুন।
আপনার উত্তর কি আমার জানার কথা? না মনে হয়। কিন্তু আমি জানি। দেখুন তো আপনার উত্তরটি ৫ হয়েছে কিনা।
- এটাকে যদি একটু অন্যভাবে বলা যায় তাহলে হয়তো গণিতে আপনার দক্ষতা আরো বেশি প্রকাশ পাবে। তাহলে
- এখন যেকোন একটি সংখ্যা চিন্তা করুন।
- সংখ্যাটির সাথে ২০ যোগ করুন।
- যোগফলকে ২ দ্বারা ভাগ করুন।
- আপনি যে সংখ্যাটি চিন্তা করেছিলেন তা প্রাপ্ত ভাগফল থেকে বিয়োগ করুন।
আপনার এবারের উত্তরটিও কিন্তু আমার জানা। দেখুন তো আপনার উত্তর ১০ হয়েছে কিনা।
তিন নং যাদু
তাহলে এবার একেবারে অন্য রকম কিছু দেখা যাক।
- আপনি মনে মনে যেকোন একটি সংখ্যা চিন্তা করুন।
- এখন সংখ্যাটির সাথে তার পরবর্তী সংখ্যাটি যোগ করুন। (ধরুন আপনি ২০ চিন্তা করেছিলেন। তাহলে ২০ এর সাথে তার পরবর্তী সংখ্যা ২১ যোগ করতে হবে।)
- যোগফলের সাথে ৯ যোগ করুন।
- প্রাপ্ত যোগফলকে ২ দ্বারা ভাগ করুন।
- আপনি যে সংখ্যাটি চিন্তা করেছিলেন তা প্রাপ্ত ভাগফল থেকে বিয়োগ করুন।
ভনিতা না করে বলে দিচ্ছি আপনার এবারের উত্তরটিও ৫।
0 comments:
Post a Comment